ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৩:৫৯ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

মাতৃত্বকালীন ছুটি চান ঢাবির ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান । ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান । ছবি : কালবেলা

যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটি এবং নিরাপদ ক্যাম্পাসসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিটি) নামক একটি সংগঠন।

রোববার (২২ জুন) উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা পাঁচটি দাবি উল্লেখ করেন। তাদের দাবিগুলো হলো, মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য স্বাস্থ্যগত কারণে ছাত্রীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে পরীক্ষার সময় নির্ধারণে নমনীয় ও মানবিক নীতি গ্রহণ করা, আবাসন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ, নিরাপদ ক্যাম্পাস ও যৌন হয়রানি প্রতিরোধ করা, যৌন হয়রানির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা, অভিযোগ জানাতে বিশেষ সেল এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, চিকিৎসাসেবা ও মানসম্মত ল্যাব সুবিধা নিশ্চিত এবং নিরাপদ যাতায়াত ও পর্যাপ্ত বাস সার্ভিস নিশ্চিত করা।

এ বিষয়ে সংগঠনটির প্রতিনিধি ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী উম্মে ছালমা জানান, আমরা নারীদের মাতৃত্বকালীন ছুটি, এবং বাধ্যতামূলক ক্লাসে উপস্থিতি লোপ করে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে, আবাসন সংকট সমাধানে নতুন ভবন তৈরির দাবি এবং কমনরুম ক্যান্টিন সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু করছি।

সংগঠনটির আরেক প্রতিনিধি ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান তখনই সত্যিকারের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক হয়, যখন সেখানে নারী শিক্ষার্থীরা নিঃসঙ্কোচে নিজের মতপ্রকাশ করতে, নেতৃত্ব দিতে ও প্রাপ্য সুযোগ-সুবিধা পেতে পারেন। তাই প্রশাসনের দায়িত্ব হলো কার্যকর নীতিমালা গ্রহণ, নিরবচ্ছিন্ন নজরদারি এবং অভিযোগের দ্রুত ও সঠিক প্রতিকার নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X