কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের বিজয়ীরা। ছবি : সংগৃহীত
ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের বিজয়ীরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির স্পোর্টস কমপ্লেক্সে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিন আলাদাভাবে ছেলেদের ও মেয়েদের দুটি রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত হয়। ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় ডিপার্টমেন্ট অব ইংলিশ এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। টানটান উত্তেজনা ও দক্ষ খেলার প্রদর্শনের মাধ্যমে ডিপার্টমেন্ট অব ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে মেয়েদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব ল’। সমানে সমান লড়াই শেষে ফ্যাকাল্টি অব ল’ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে।

ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলী। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিইউবিটি সবসময় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিইউবিটির স্পোর্টস ক্লাব সফলভাবে আয়োজনের দায়িত্ব পালন করে। পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X