রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘণ্টা পর রাত ৮টা ১০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেছেন তারা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত ৬ ঘণ্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ৬ ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা রাত ৮টা ১০ মিনিটের দিকে রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল। আমরা চাই না আমাদের জন্য আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক। এ জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জিয়াউল হাসান বলেন, রাত ৮টার পরে আমরা রেললাইন ক্লিয়ার পাই। রাত সাড়ে ৮টায় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এরপর বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে ছেড়ে যায়। তবে কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X