কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে ফল-২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিইউবিটির ফল সেমিস্টারের আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত
বিইউবিটির ফল সেমিস্টারের আয়োজনে অতিথিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ফল ২০২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির বেড়িবাঁধ সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। তিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং গুণগত শিক্ষা, নৈতিকতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার সুযোগ-সুবিধাগুলো সর্বোচ্চভাবে কাজে লাগাতে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানে বিইউবিটির প্রতিশ্রুতিশীল ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মূল্যবোধে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আধুনিক পাঠ্যক্রম, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ তৈরির মাধ্যমে বিইউবিটিকে একটি শিক্ষার্থী ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে আরও দূরে এগিয়ে নিতে চাই।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করেন এবং জ্ঞান অর্জনের উৎকর্ষতায় পৌঁছানোর ক্ষেত্রে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X