কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজে ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

ঢাকা কলেজে ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঢাকা কলেজে ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ঢাকা কলেজে ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল এবং ফ্রেশার্স ওরিয়েন্টেশন’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীলতা, যুক্তিবোধ এবং বিজ্ঞানমনস্কতা বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবটি ছিল এক প্রাণবন্ত মিলনমেলা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের (ডিসিএসসি) আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় কলেজের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের অধ্যাপক এহসান হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের সহযোগী শিক্ষক নবী নেওয়াজ খান শোমিন এবং ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ. কে. এম. রফিকুল আলম।

উৎসবে অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা। রুবিকস কিউব সমাধান থেকে শুরু করে সাই-ফাই রাইটিং, ফটোগ্রাফি, গেমিং, ক্যালকুলাস কমব্যাট, আইকিউ টেস্ট উইথ ক্রিমিনাল কেস সলভিং, সুডোকু রেস, বিজ্ঞান অলিম্পিয়াড এবং ইভেন্ট ডিজাইন প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তির পরিচয় দেন।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র। শিক্ষার্থীদের উৎসাহ, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ঢাকা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম ইলিয়াস বলেন, ‘ভবিষ্যতে এই আয়োজন আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, কারণ ছাত্রদের এটা অনুপ্রেরণার কাজ করে এবং সৃষ্টিশীল কিছু করার অনুপ্রেরণার জায়গা হচ্ছে এ আয়োজন। আশা করি ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব ভবিষ্যতে আরও সমৃদ্ধিশালী হবে এবং তারা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X