ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাজিদ হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা
ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশন’।

সোমবার (৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

এ সময় মানববন্ধনকারীরা ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’- ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে সাজিদের সহপাঠী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফসানা বলেন, ভাইরাল না হলে বিচার পাওয়া যায় না। আমার ভাই যদি আজকে নিতান্তই একটা সাধারণ শিক্ষার্থী হয় তারপরও সে ন্যায়বিচারের দাবিদার। কিন্তু আমাদের দীর্ঘদিনের ফ্যাসিবাদী বিচারহীনতা সংস্কৃতির কারণে আমাদের আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে, আমার ভাই সাজিদ শুধু একজন সাধারণ শিক্ষার্থী ছিল না। সে ছিল একজন স্বপ্নবাজ তরুণ। যিনি গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের সম্মুখসারীতে নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছে।

তিনি বলেন, আমার ভাই সাজিদ গণঅভ্যুত্থানে কেন শামিল হয়েছিল? সে যে একটা বৈষম্যহীন নিরাপদ ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশও আমার ভাইকে বিচারহীনতার এই সংস্কৃতি থেকে রক্ষা করতে পারেনি। এজন্য আমি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার উচ্চতর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সম্পৃক্ততার মাধ্যমে আমার ভাইয়ের হত্যার খুনের রহস্য উদ্ঘাটন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান আফসানা।

মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, লাশ পাওয়ার পর তার কপালে ও গলায় দাগ পাওয়া গেছে। এরপরও এটাকে আকস্মিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে। নিহত সাজিদ আব্দুল্লাহ একাধারে একজন ভালো মানের খেলোয়াড়, কোরআনে হাফেজ ও একজন ইসলামী সংগীত শিল্পী এবং একই সঙ্গে ভালো মানের একজন সাঁতারুও ছিলেন।

আশঙ্কা প্রকাশ করে মিনহাজ বলেন, প্রশাসন সরাসরি কারও মদদে খুনের সঙ্গে জড়িত আছে কি না! আমরা একই সঙ্গে তাদের এই ধরনের নির্লিপ্ততা এভাবে চুপসে যাওয়া হলের ঘটনা দেখে আবরার ফাহাদের কথা স্মরণ হচ্ছে। শহীদ আবরার ফাহাদকে সারারাত পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা জানি না সাজিদকে কি ধরনের নির্যাতন করে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়েছে।

মানববন্ধনকারীরা অভিযোগ করেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ জুলাই রাত ৩টায় তাকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়। লাশ পাওয়া যায় ১৭ জুলাই বিকাল ৬টায়। অথচ লাশ পাওয়ার পর প্রশাসনের নীরব ভূমিকা এবং গলায় ও কপালে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার ‘অপচেষ্টা’ তাদের ক্ষুব্ধ করেছে।

এ সময় ছয়টি দাবি জানান মানববন্ধনকারী শিক্ষার্থীরা। এগুলো হলো :

১. পিবিআই/সিআইডি/বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

২. হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

৪. সাজিদের পরিবারকে নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা, আলোর ব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করতে হবে।

৬. আন্দোলনকারীদের হয়রানি বন্ধ ও সব রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর রক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X