মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ জানাল সিআইডি

ইবি শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
ইবি শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর কারণ জানিয়েছে সিআইডি। সিআইডির ফরেনসিক ভিসেরা রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

রোববার (৩ আগস্ট) বিকেলে রিপোর্টের কপি কালবেলার হাতে আসে।

বাংলাদেশ পুলিশের সিআইডি ডিভিশনের প্রধান রাসায়নিক পরীক্ষক (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম এবং বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগার, খুলনার রাসায়নিক পরীক্ষক জনি কুমার ঘোষ স্বাক্ষরিত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্টের তথ্যমতে, লাশ পোস্টমর্টেমের প্রায় ৩০ ঘণ্টা আগে (অর্থাৎ ১৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে) সাজিদের মৃত্যু হয়। সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। রিপোর্টে শ্বাসরোধের (asphyxia) ফলে সাজিদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রিপোর্টে স্বাক্ষরকারী মেডিকেল অফিসার বলেন, রিপোর্টের তথ্যমতে দম বন্ধ করে বা শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

এদিকে সাজিদের রহস্যজনক মৃত্যুর বিষয়ে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্ট আজকের মধ্যে দেওয়ার আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান কালবেলাকে বলেন, ভিসেরা রিপোর্টে যেটা এসেছে সেটা থেকে বোঝা যাচ্ছে এটা হত্যাকাণ্ড।

এর আগে, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ভাসমান অবস্থায় সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১৮ জুলাই সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ২১ জুলাই প্রকাশিত ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মৃত্যুর আনুমানিক সময় উল্লেখ থাকলেও মৃত্যুর ধরন ও কারণ নিয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ভিসেরা নমুনা সংগ্রহ করে পাঠানো হয় রাসায়নিক বিশ্লেষণের জন্য।

সাজিদের মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ। মৃত্যুর রহস্য উন্মোচনে ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করে। পাশাপাশি শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে নানা কর্মসূচি পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X