কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ। এ বছরের প্রতিপাদ্য- ‘যুবসমাজের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যের স্থানীয় বাস্তবায়ন’।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি এবং মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেনে বিরল ও বিপন্ন ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম ও প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য বিভাগের প্রধান আর্কিটেক্ট শেখ ইত্তম সৌদ, গণিত বিভাগের প্রধান উম্মা কুলসুম, ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এসএম আব্দুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাচীন ঔষধি জ্ঞান প্রচার এবং পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি এটি সহায়তা করছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), লক্ষ্যমাত্রা-১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা) এবং লক্ষ্যমাত্রা-১৫ (স্থলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণ) অর্জনে।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে, যেখানে তরুণ প্রজন্ম টেকসই সমাজ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্টস ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X