ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

৬ষ্ঠ দিনে ৬৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ, হল সংসদে ১০৮

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি : কালবেলা
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ষষ্ঠ দিনের মতো মোট ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন আরও ১০৮ জন।

রোববার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, আজকে ডাকসুর বিভিন্ন পদে যারা ফরম নিয়েছেন, তাদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩ জন, বিভিন্ন সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন। দিন শেষে জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা ২৫।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গত ছয় দিনে ডাকসুর বিভিন্ন পদে মোট ১২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। এর পরের দিন মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X