ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বাম ছাত্রজোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি-জিএস মেঘমল্লার

বাম ছাত্রজোটের আংশিক প্যানেল ঘোষণা। ছবি : কালবেলা
বাম ছাত্রজোটের আংশিক প্যানেল ঘোষণা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট গণতান্ত্রিক ছাত্রজোট।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করে আংশিক প্যানেল ঘোষণা করেন তারা। আগামীকাল তাদের পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে।

ঘোষিত প্যানেলে জোটের পক্ষ থেকে সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম নিয়েছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।

এছাড়াও, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন ফরম নিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতার মনোনয়ন নিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এসময় তিনি বলেন, মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X