কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১:০৫ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জান্নাতুল নওরীন। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জান্নাতুল নওরীন। ছবি : সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি তিনি মনোনয়নের জন্য একটি চিঠি পেয়েছেন।

জান্নাতুল নওরীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। তিনি বলেন, আগামী ১৫-১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তিন দিনব্যাপী এ একাডেমি ফেলোশিপ অনুষ্ঠিত হবে।

চিঠির সূত্রে জানা গেছে, নারীদের গণতান্ত্রিক সম্পৃক্ততা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)। এতে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সার্বিকভাবে সহযোগিতা করছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন।

জান্নাতুল নওরীন বলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য গৌরবের। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি যুব ও নারীর নেতৃত্ব শক্তিশালী করার কাজে তা প্রয়োগ করা সম্ভব হবে। তার অংশগ্রহণ বাংলাদেশের নারীদের অবস্থান ও নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

প্রসঙ্গত, জান্নাতুল নওরীন ঊর্মি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২০ সালের ১ মার্চ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সেদিন পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর তাকে পিটিয়ে ও কম্পাসের কাঁটা দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করা হয়েছিল।

এ নিয়ে বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়। সে সময়ও ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেছিলেন। তবে জড়িতরা আওয়ামীপন্থি শিক্ষক ও ছাত্রলীগের রাজনীতি করায় তিনি বিচার পাননি। উল্টো তার ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ১১ মার্চ গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাকে প্রধান আসামি করে বরিশালের বন্দর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার অন্য আসামিরা হলেন—সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আলিম সালেহী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ষষ্ঠ ব্যাচের আবদুল্লাহ ফিরোজ, পঞ্চম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদ।

তবে দেশে আওয়ামী লীগের শাসনের অবসান হলেও মামলা তুলে নিতে এখনো তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ছাত্রত্ব ফিরে পেতে সম্প্রতি উচ্চ আদালতে গিয়েছিলেন তিনি। আদালত শুনানি শেষে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X