কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে সাদিক-ফরহাদের নামে আগেই ভোট দেওয়ার অভিযোগ

ডাকসুর ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত
ডাকসুর ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার প্রস্তুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, টিএসসি কেন্দ্রের এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখতে পান, সেখানে এরই মধ্যে ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদের নামের পাশে ক্রস দেওয়া রয়েছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, তাতে আগে থেকেই দুই প্রার্থীর নামে ভোট দেওয়া ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। এরপর তারা আমাকে নতুন ব্যালট সরবরাহ করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভোটের সুষ্ঠুতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী জা‌মিউল হাসান ব‌লেন, নানা জায়গায় নানা ঘটনা ঘ‌টছে। শি‌বির এ ধ‌রনের সু‌বিধা কেন পা‌বে। এ ঘটনায় ভো‌টের নিরপেক্ষতা নি‌য়েও প্রশ্ন উ‌ঠে‌ছে।

এ বিষ‌য়ে টিএসসির রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানাকে ফোন দি‌লে তি‌নি মন্তব‌্য কর‌তে চান‌নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X