ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন ২১ জেলা

মহাসড়কে গাছ ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
মহাসড়কে গাছ ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আলগী ইউনিয়ন ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়াদী ও হামিরদী ইউনিয়ন মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া নামক স্থানে পৃথক পৃথক রাস্তা বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

জানা গেছে, দুই ইউনিয়নবাসী মহাসড়কে গাছ ফেলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আন্দোলনকারীদের এক দফা দাবি, নির্বাচন কমিশন ভাঙ্গাকে ফেরত না দেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দা আহম্মাদ মাতুব্বর বলেন, এই আলগি ইউনিয়নকে নগরকান্দার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচন কমিশন আমাদের হাজার হাজার জনগণকে বিপর্যস্ত করে দিয়েছে। জীবন যাবে, রক্ত যাবে তবুও ভাঙ্গা ছেড়ে যেতে পারব না। আমাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জীবন বাজি রেখেই রাস্তায় নেমেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, দুই ইউনিয়নবাসীর স্মারকলিপি নিয়ে আমরা তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করা ঠিক হবে না।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না।

এদিকে হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, এরই মধ্যে দুই ইউনিয়নবাসী ফরিদপুর-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে সড়ক বন্ধ করে দিয়েছে। হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের পড়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X