স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। প্রথম দুই খেলায় হেরে মূল পর্বের স্বপ্ন আগেই ভেঙেছিল বাংলাদেশের। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজ ভিয়েতনামে মাঠে নেমে তরুণরা দেখাল ভিন্ন চিত্র। দ্বিতীয়ার্ধের ঝলকে বাংলাদেশ ৪-১ গোলের বড় জয় তুলে নেয়।

৭০ থেকে ৮২ মিনিট—এই বারো মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। দূরপাল্লার শটে ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলাম গোলের সূচনা করেন। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। এরপরই লং পাস থেকে আল আমিন দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে মুর্শেদ আহমেদ তৃতীয় গোলটি করেন। শেষ আঘাত হানেন দলের অধিনায়ক শেখ মোরসালিন, বক্সের বাইরে থেকে শটে নিশ্চিত করেন বড় জয়। যোগ করা সময়ে সিঙ্গাপুর একটি গোল পরিশোধ করতে পারলেও ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।

ম্যাচের প্রথমার্ধ ছিল ভিন্ন। একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে সিঙ্গাপুর। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একাধিক সেভ বাংলাদেশকে ভেসে থাকতে সাহায্য করে। দ্বিতীয়ার্ধে ফাহমিদুল ও আল আমিন নামার পর খেলার গতি পাল্টে যায়। তাদের দ্রুতগতি আর কৌশলের সামনে সিঙ্গাপুর রক্ষণের ভঙ্গুরতা স্পষ্ট হয়ে ওঠে।

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগের দুই আসরে কোনো জয় পায়নি বাংলাদেশ, গোলও করতে পারেনি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় বিশেষ তাৎপর্য বহন করছে। যদিও মূলপর্বের টিকিট মেলেনি, তারপরও অনেক দিন পর পাওয়া এই জয় তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে।

ক’মাস আগেই ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিনিয়র দল হেরেছিল সিঙ্গাপুরের কাছে। আজ অনূর্ধ্ব-২৩ দল সেটির প্রতিশোধ নিল বড় ব্যবধানে জয় পেয়ে। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে এই সাফল্য অনুপ্রেরণা জোগাবে বলেই আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X