স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ব্যালন ডি’অর বয়কট করবে রিয়াল?

ভিনির গতবছর না জেতার কষ্ট এখনো ভুলতে পারেনি রিয়াল। ছবি : সংগৃহীত
ভিনির গতবছর না জেতার কষ্ট এখনো ভুলতে পারেনি রিয়াল। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে গত বছর ব্যালন ডি’অর থেকে বঞ্চিত করার ঘটনায় এখনও ক্ষোভ কাটিয়ে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। এ কারণে ২০২৫ সালের আসরেও স্প্যানিশ জায়ান্টদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে উপেক্ষা করার পর থেকেই পুরস্কারের আয়োজকদের সঙ্গে সম্পর্কটা তিক্ত হয়ে আছে মাদ্রিদের। ২০২৪ সালে ব্যাপকভাবে ফেভারিট ধরা হলেও মাত্র ৪১ পয়েন্টের ব্যবধানে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির কাছে হেরে যান ব্রাজিলিয়ান উইঙ্গার। ফলাফলে ক্ষুব্ধ হয়ে রিয়াল মাদ্রিদ পুরো দলকে নিয়ে প্যারিসের গালা থেকে সরে দাঁড়ায়। সেই সময় ভিনিসিয়ুস, কার্লো আনচেলত্তি, দানি কারভাহাল, জুড বেলিংহ্যাম ও ফেদেরিকো ভালভার্দে উপস্থিত থাকার কথা ছিল।

ফ্রান্স ফুটবল ও উয়েফা এখন যৌথভাবে ব্যালন ডি’অর আয়োজন করছে। তারা ইতিমধ্যে মাদ্রিদে গিয়ে আলোচনার চেষ্টা করেছে সম্পর্ক মেরামতের জন্য। তবে বৈঠক কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি। নতুন স্কোরিং সিস্টেম ও উয়েফার সম্পৃক্ততা নিয়েও ক্ষোভ রয়েছে রিয়াল কর্তৃপক্ষের। উয়েফার সঙ্গে মাদ্রিদের দীর্ঘদিনের টানাপোড়েনও পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

এই পুরস্কার ঘিরে রিয়াল মাদ্রিদের ঐতিহ্য বিশাল। আলফ্রেদো ডি স্টেফানো থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও করিম বেনজেমা—মোট ১২ বার তাদের খেলোয়াড়েরা জিতেছেন ব্যালন ডি’অর। তবুও বর্তমান দ্বন্দ্ব সেই ইতিহাসে ছায়া ফেলেছে।

আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে বসবে ব্যালন ডি’অরের জমকালো আসর। তবে লস ব্লাঙ্কোসরা আদৌ সেখানে অংশ নেবে কি না, তা এখনও অনিশ্চিত। আলোচনায় নাটকীয় পরিবর্তন না এলে রিয়াল মাদ্রিদ হয়তো আবারও বয়কটের পথেই হাঁটবে—যা ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আসরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X