মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

নকল আইডি কার্ড তৈরি করে ঢাবিতে প্রবেশের চেষ্টা, আটক ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলবে।

দেশের আলোচিত এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ঢাবি প্রশাসন। তবে, নিষেধাজ্ঞা জারির পরপরই রাত পৌনে ১১টার দিকে ঢাবি শিক্ষার্থীর নকল আইডি কার্ড তৈরি করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন এক তরুণ। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আটককৃত এই বহিরাগতকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাত ১২টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ভুয়া আইডি কার্ড ঠেকাতে নীলক্ষেতে অভিযান চলমান।

এর আগে সন্ধ্যায় ডাকসু নির্বাচন কেন্দ্র করে জাল আইডি কার্ড বানানোর বিষয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X