কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য দাবিতে ফেনীর পুরোনো ভিডিও প্রচার

প্রচারিত ভিডিওটি ডাকসু নির্বাচনের নয়। বরং, এটি ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত
প্রচারিত ভিডিওটি ডাকসু নির্বাচনের নয়। বরং, এটি ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এ প্রেক্ষাপটে, ভোটকেন্দ্রে দ্রুত গতিতে ব্যালটে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ডাকসু নির্বাচনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেকার রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি ডাকসু নির্বাচনের নয়। বরং, এটি ২০২৪ সালের ৫ জুন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ফেনী টিভি নামের স্থানীয় এক গণমাধ্যমে ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ অনুযায়ী, এটি ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের দৃশ্য।

একই দিনে ‘Feni Live-ফেনী লাইভ’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রচার করে বলা হয়, এটি ছাগলনাইয়ার হিছাছরা স্কুল ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার দৃশ্য।

এছাড়া, দৈনিক আমার দেশের ফেনী প্রতিনিধি এসএম ইউসুফ আলীও সেসময় ফেসবুকে একই ভিডিও শেয়ার করে উল্লেখ করেন, এটি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের হিছাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৪ সালের ৫ জুন জাল ভোট দেওয়ার দৃশ্য।

এ বিষয়ে ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন যে, ভিডিওটি ২০২৪ সালের ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের। তিনি জানান, এটি তার এক সহকর্মীর মোবাইলে ধারণ করা হয়েছিল।

একটি জাতীয় দৈনিকের ২০২৪ সালের ৫ জুনের এক প্রতিবেদনে বলা হয়, ওই নির্বাচনে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। একইদিনের ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাল ভোট দেওয়ার অভিযোগে ছয়জনকে আটকও করা হয়েছিল।

সুতরাং, ডাকসু নির্বাচনে জাল ভোটের দৃশ্য দাবিতে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X