জবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনে ১৮শ’ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিল জবি ছাত্রদল

স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তিন দিনে ১ হাজার ৮০০ এর বেশি শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিয়েছে তারা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এ সময় তিনি ছাত্রদলের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে বলেন, ছাত্র রাজনীতির ধারায় পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্র রাজনীতি হওয়া উচিত। যা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) স্কিন বিশেষজ্ঞরা এবং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেডিসিন বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের এই স্বাস্থক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।

তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে গাইনি বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. ফাইরুজ ফানান্না; চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ডা. তানজিনা রহমান; মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা. সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাব্বির শরিফ শাকিল।

সার্বিক বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্কিন, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয় এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের আরও এমন মহৎ উদ্যোগ গ্রহণ করবে। আমাদের কাজ এখানেই শেষ হবে না, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহবান করেছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X