মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। ছবি : কালবেলা
খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। ছবি : কালবেলা

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা।

এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ উপস্থিত ছিলেন।

ছাত্রদলে যোগদানকারী ছাত্রশিবিরের সাবেক নেতা মো. রুবেল বলেন, জামায়াত-শিবিরের কিছু বিষয়ে প্রশ্ন তৈরি হওয়ায় সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জীবনের অনেক সময় ভুল পথে ব্যয় করেছি। এখন ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে চাই এবং সবাইকে বিএনপির পক্ষে কাজ করারও আহ্বান জানাই।

ছাত্রদলে যোগ দেওয়া মো. রুবেলের সঙ্গে ছাত্র শিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই জানিয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সাত্তার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গেল বছরের নভেম্বরে মো. রুবেলকে ছাত্রশিবির থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। এখন তিনি কোথায় যোগ দেবেন বা না দেবেন সেটি একান্ত তার নিজস্ব ব্যাপার।

ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। ছাত্রদল দেশের সবচেয়ে সংগঠিত, নীতি-আদর্শে অটল এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। সত্য এবং গণতন্ত্রে বিশ্বাসী যারা, তারা আজ ছাত্রদলের পতাকাতলে জড়ো হচ্ছেন।

তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান নতুন বার্তা বহন করবে। দেরিতে হলেও তারা সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন মো. রুবেল। এর আগে গত ২২ নভেম্বর রাতে জেলার গুইমারা উপজেলায় জামায়াত ও ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X