কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ডাকসুর নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেবেন। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীরা বিনামূল্যে নির্দিষ্ট ডোজের ওষুধও পাবেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এই সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই মাসিক মেডিকেল ক্যাম্প অব্যাহতভাবে আয়োজন করা হবে।

ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।

এ বিষয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকসুর উদ্যোগে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করা হচ্ছে। প্রতি মাসে নিয়মিতভাবে এই ক্যাম্প চলবে।’

ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করাও জরুরি। তাই ডাকসুর পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই এ ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X