জাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার দাবি জাকসুর

জাকসু ভবন ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি : সংগৃহীত
জাকসু ভবন ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি : সংগৃহীত

মানবাধিকার লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

শনিবার (১১ অক্টোবর) জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

পূর্ববর্তী শাসনব্যবস্থাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে জাকসু বিবৃতিতে জানায়, বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনার নির্দেশে এসব মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। এই অপরাধের দায় থেকে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী প্রশাসন কোনোভাবেই মুক্ত নয়।

ফ্যাসিবাদের সময়ে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে দেশে একটি মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। এ সময় চরম মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, গুম ও খুনের মতো ঘটনা সংঘটিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অপরাধের সঙ্গে জড়িতদের সঠিক বিচার নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পথ তৈরি হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হবে।

দ্রুত মানবাধিকার লঙ্ঘনকারী সব ফৌজদারি অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে তাদের সহযোগীদের অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাকসুর সাধারণ সম্পাদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X