শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পিআর বাস্তবায়নের আগে গণভোট করা যেতে পারে : জাকসু ভিপি

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। ছবি : কালবেলা
শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ জেলা শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। পরে তিনি শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের আগে দেশে একটি গণভোট করা যেতে পারে। যদি জনগণের বৃহৎ অংশ এবং রাজনৈতিক দলের নেতারা মনে করেন যে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর জরুরি, তাহলে নির্বাচন এই পদ্ধতিতে হতে পারে। আর যদি জনগণ মনে করে এর প্রয়োজন নেই, তবে আমি মনে করি পিআর পদ্ধতি চালুরও দরকার নেই।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই যোগ্যতার ভিত্তিতে দেশের সবাই যেন সুষ্ঠু রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। আমরা এমন একটি রাজনীতি বিনির্মাণ করতে চাই যেখানে দীর্ঘদিন ধরে বঞ্চিত গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন সেই সুষ্ঠু গণতন্ত্র নিশ্চিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X