জাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির সাহায্যে নকল করার সময় পরীক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা। ছবি : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে চ্যাটজিপিটি (এআই) ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ২ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, আটক পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আমির হোসেন জুয়েলের মেয়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পেছনের সিট থেকে সামনের সিটে স্থানান্তর করা হয়। তবে সামনের সিটে বসেও তিনি মোবাইল ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায়ে পরীক্ষায় অংশ নেন। পরে তাকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে বিষয়টি জানিয়েছি, যাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। ভবিষ্যতে তিনি যেন আর কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারেন—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X