বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা। ছবি : সংগৃহীত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা। ছবি : সংগৃহীত

‘আপনাকে শুধু সাংবাদিক হলেই হবে না; সঙ্গে সঙ্গে গল্প বলার কৌশলও জানতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংবাদকে আরও আকর্ষণীয় ও কার্যকর করা সম্ভব— শিরোনাম ও সূচনা লেখা থেকে শুরু করে পুরো উপস্থাপনাকে গতিশীল করা যায়।’ এভাবেই সাংবাদিকতায় এআই ব্যবহারের বাস্তব দিক তুলে ধরেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক ও নেটকম লার্নিং বাংলাদেশের মেন্টর অমৃত মালঙ্গী।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ আয়োজিত ও নেটকম লার্নিং বাংলাদেশের সহযোগিতায় সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘এআই ফর ডিজিটাল জার্নালিজম’ শীর্ষক এই কর্মশালা।

কর্মশালায় অমৃত মালঙ্গী শিক্ষার্থীদের ভালো ও খারাপ প্রম্পটের পার্থক্য বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাকে ফলপ্রসূ করতে হলে প্রেক্ষাপট বোঝাতে হয়। এআই থেকে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই না করে ব্যবহার করা ঠিক নয়। সাংবাদিকেরই নিয়ন্ত্রণে থাকতে হবে প্রযুক্তি, উল্টোটা নয়।’

নেটকম লার্নিংয়ের প্রশিক্ষক মো. তানভিন খান শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য এআই টুলস নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের এসব টুলস ব্যবহারে উৎসাহিত করেন, যাতে শিক্ষাজীবন ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধি পায়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার ও এআই-নির্ভর সংবাদ জগতে প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। বিভাগের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি নতুন কোর্স চালুর প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও শবনম জান্নাত, প্রভাষক সোহেল হোসেন ও ফারিয়া জাহান। কর্মশালায় অংশ নেন সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X