কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রিয়াউ প্রদেশের বাটাম শহরের একটি জাহাজমেরামত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে এমটি ফেডারেল–টু নামের ট্যাঙ্কারটির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। বাটাম শহরটি সিঙ্গাপুর থেকে সমুদ্রপথে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং জাহাজের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা শুরু করে।

স্থানীয় পুলিশপ্রধান আসেপ সায়ফরুদ্দিন জানিয়েছেন, বুধবার বিকেল পর্যন্ত ১০ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও ১৮ জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কারের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়। ভয়াবহ বিস্ফোরণে বাটামের পশ্চিমাঞ্চলের শিল্প এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

নিহত ও আহত ব্যক্তিরা সবাই এএসএল শিপইয়ার্ডের কর্মচারী। এটি ওই অঞ্চলের অন্যতম বড় জাহাজ নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠান। আহতদের বাটামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, এটি এই শিপইয়ার্ডে সংঘটিত দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে, গত জুনের শেষ দিকে এই শি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X