মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরে শিশু ধর্ষণের দায়ে জাহিদুল মাতুব্বর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ কেএম রেজা জাকের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল মাতুব্বর (২৬) ডাসার থানার মধ্য ধুলগ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ আগস্ট আসামি জাহিদুল ১১ বছরের শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ডাসার থানায় ধর্ষণের মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ তদন্ত করে আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, বিচারক দণ্ডপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন দিয়েছেন। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X