সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিংড়া থানা। ছবি : সংগৃহীত
সিংড়া থানা। ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম টুম্পা (২০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের রহিমের মেয়ে। অভিযুক্ত স্বামী রশিদুল ইসলাম (২৪) সিংড়ার সরিষাবাড়ি গ্রামের মন্তাজ প্রামাণিকের ছেলে। টুম্পা ও রশিদুলের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, টুম্পা ও রশিদুলের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। মাঝেমধ্যে টুম্পা রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বাধে। একপর্যায়ে রশিদুল ক্ষিপ্ত হয়ে টুম্পাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। ঘটনার পর থেকেই রশিদুল পলাতক।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১০

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১১

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১২

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৩

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৪

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৫

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৬

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৭

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৮

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৯

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

২০
X