সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে রোববার (১৯ অক্টোবর)। বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের নিয়ে এ দিন বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী।

তিনি জানান, এটি দলের একেবারে অভ্যন্তরীণ বৈঠক। এখানে সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেবেন।

নির্বাচনকে ঘিরে সিলেটে একটি আসন ঘিরে বিএনপিতে ডজন-অর্ধডজন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ১০০ নেতা মনোনয়নের দাবিদার। রোববার সিলেট বিভাগের সব মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সূত্রে জানা যায়, প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের এ টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।

বিএনপির উচ্চপর্যায়ের নেতা ও সাক্ষাৎদাতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষ দিকে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।

দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থীদের দলের নির্দেশনা জানিয়ে উল্লেখ করেছেন প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এক্ষেত্রে আগ্রহীরা যেন স্থানীয় সরকার নির্বাচনের দিকেও মনোযোগী হন। বিশেষ করে আগামী নির্বাচন দলের দীর্ঘদিনের চ্যালেঞ্জে পরিণত হওয়ায়, বিদ্রোহী প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারেক রহমান।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রসাশন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১০

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১১

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১২

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৩

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৪

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৬

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৭

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৮

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

২০
X