চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

রাত থেকেই আটার জন্য অপেক্ষা করেন সুবিধাভোগীরা। ছবি : কালবেলা
রাত থেকেই আটার জন্য অপেক্ষা করেন সুবিধাভোগীরা। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে খোলা বাজারে খাদ্যশষ্য বিক্রয়ের (ওএমএস) আওতায় সরকারি আটা বিক্রির লাইনে রাত থেকেই জমছে মানুষের ভিড়। কেউ মধ্য রাতে কেউবা ভোরে এসে দাঁড়ান লাইনে। অথচ আটা বিতরণ বা বিক্রি শুরু হয় সকাল ৯টায়। এ অপেক্ষা যেন তাদের জীবনের অনিবার্য অংশ হয়ে গেছে।

রাতভর অন্ধকারে অপেক্ষায় থাকেন নারী-পুরুষ। প্রতিদিন মাত্র ১০০ জনকে দেওয়া হয় পাঁচ কেজি আটা। যারা আগে আসতে পারেন না, তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও ফিরে যান খালি হাতে।

উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, চিলমারী উপজেলায় তিনজন ওএমএসের ডিলার রয়েছেন। যাদের মাধ্যমে প্রতিদিন ১ টন আটা বিক্রি করা হচ্ছে ২৪ টাকা কেজি দরে। যা বাইরে কিনতে গেলে দাম হয় ৫০ টাকা কেজি। ফলে নিম্নবিত্ত পরিবার ও হতদরিদ্র পরিবারের সদস্যরা কম মূল্যে আটা নিতে অনেক রাতে এসে লাইনে দাঁড়িয়ে থাকেন।

সুবিধাভোগীরা জানান, সকাল ৯টায় পাঁচ কেজি করে আটা বিক্রি করে কম দামে। তাই রাতেই আসতে হচ্ছে। তা না হলে তো সিরিয়াল পাওয়া যায় না। রাতে আসতেও সমস্যা হয়, রাস্তায় অনেক সময় কুকুর আক্রমণ করার সম্ভাবনা থাকে। তারপরেও বাধ্য হয়েই আসতে হয়। বাজারের আটা ৫০ টাকা কেজি। আর এখানে একটু অপেক্ষা করে সিরিয়াল নিতে পারলে অর্ধেক দামে আটা পাওয়া যায়।

থানাহাট ইউনিয়নের ডেমনাপাড় এলাকার তোহেরা বেগম বলেন, আমরা আটা নেওয়ার জন্য রাতে আসছি, কোনোদিন পাই, কোনো দিন পাই না।

আরেক সুবিধাভোগী আমেনা বেগম বলেন, এত রাতে আসি, খালি হাতে ফেরত গেলে পরিবারের সদস্যরা রাগ করে। এমনও হয় পরিবারের অন্য সদস্যরাও এসে দাঁড়িয়ে থাকা লাগে। রাতে তো রাস্তার সুবিধা-অসুবিধার কথা বলা যায় না।

ওএমএস ডিলার আমির হোসেন বলেন, অনেক রাতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা সবাইকে আটা দেওয়া সম্ভব হয় না। কারণ আমাদের লিমিট দেওয়া আছে। বরাদ্দ বাড়ালে যারা ফেরত যায় তারাও পাবেন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, সংশ্লিষ্ট বিভাগকে কথা বলে দেখি চাহিদার পরিমাণ বাড়ানো যায় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X