রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। ছবি : সংগৃহীত
রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদের ভিপি ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মন্নুজান হলের ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, মন্নুজান হল থেকে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট, যা সর্বোচ্চ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট, এবং সর্বজনীন শিক্ষার্থী সংসদের তাসিন খান পেয়েছেন ১৭৩ ভোট।

জিএস পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার, তিনি পেয়েছেন ৮৪১ ভোট। এ পদে ছাত্রশিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট। ছাত্রদলের নাফিউল জীবন পেয়েছেন ৮৯ ভোট।

এ ছাড়া এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান পেয়েছেন ২৫৮ ভোট।

এছাড়াও নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ইতোমধ্যে আরও ৩টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং ক্রসম্যাচ চলছে। খুব শিগগির ফলাফল আসবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১০

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১১

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১২

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৩

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৪

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৫

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৬

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৭

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৮

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৯

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X