কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

হামাসকে ‘মারার’ হুমকি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হামাস যদি আবার গাজায় বেসামরিক মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের হত্যা করতে বাধ্য হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দেন। খবর শাফাক নিউজের।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় ফের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং যাদের ‘ইসরায়েলের সহযোগী’ মনে করছে, তাদের টার্গেট করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামাসকে জোরপূর্বক নিরস্ত্র করবে, যদি এমন সহিংসতা আবার শুরু হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামাসকে গাজায় সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। যদিও হামাস দাবি করেছে, তারা বেসামরিকদের নয়, বরং যুদ্ধের অরাজকতা কাজে লাগানো অপরাধী গোষ্ঠী ও কথিত সহযোগীদের টার্গেট করছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হামাস কিছু খারাপ গ্যাংকে সরিয়ে দিয়েছে, সেটা আমাকে খুব একটা বিরক্ত করেনি।

তবে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র গাজায় স্থলসেনা পাঠাবে না, তবে ইসরায়েলের যেকোনো সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে।

ট্রাম্পের এ বক্তব্যকে হামাসের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X