কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। প্রকাশিত ফলাফলে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য শুধু https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের প্রক্রিয়া ও নিয়মাবলি

আবেদন পদ্ধতি : শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

ফি ও এসএমএস : প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। আবেদনকারীকে একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে, যেখানে ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।

বিষয় নির্বাচন : পরবর্তী ধাপে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফল দেখতে পারবেন এবং এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

দ্বিপত্র বিশিষ্ট বিষয় : দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধ : প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।

চূড়ান্ত জমা : ফি পরিশোধের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। ফি পরিশোধের আগে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে আবেদন পরিবর্তন করা যাবে। তবে, একবার ফি পরিশোধ হয়ে গেলে আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে গত ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে বা মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পেরেছিলেন।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যা সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সর্বাধিক—২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এ ছাড়া আলিম পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X