বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

হিনা খানের কণ্ঠে কৃতজ্ঞতার সুর

হিনা খান । ছবি : সংগৃহীত
হিনা খান । ছবি : সংগৃহীত

চুল যা একসময় ছিল তার পরিচয়ের অংশ, আজ সেটাই অন্যের দানে ফিরে পেয়েছেন তিনি। স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কেমোথেরাপির দুঃসহ পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হওয়ার আগেই সাহস করে নিজেই কেটে ফেলেছিলেন নিজের চুল। তারপর থেকে পরচুলা পরেই ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি এক রিয়্যালিটি শোর মঞ্চে ঘটল এমন এক মুহূর্ত, যা কাঁদালো সকলকে।

বর্তমানে ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোয়ে অংশ নিচ্ছেন হিনা। সেই অনুষ্ঠানের এক খেলায় চুল কাটার প্রসঙ্গ উঠতেই আবেগে ভেঙে পড়েন তিনি। খেলার নিয়ম অনুযায়ী প্রতিযোগী রুবিনা দিলায়েককে দর্শকদের মধ্যে থেকে কাউকে রাজি করাতে হয় নিজের চুল দান করতে, যা পরচুলা তৈরিতে কাজে লাগে ক্যানসার আক্রান্তদের জন্য। সেসময় এক তরুণী দর্শক এগিয়ে এসে চুল কেটে দেন।

এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারেননি হিনা। কেঁদে ফেলেন মঞ্চেই। চোখের জল লুকোতে পারেননি সঞ্চালিকা সোনালি বেন্দ্রেও, যিনি নিজেও একসময় ছিলেন ক্যানসার যোদ্ধা।

অনুষ্ঠানে হিনা সেই তরুণী দর্শককে কাঁপা গলায় বলেন, ‘প্রতিদিন আমি পরচুলা পরি। তুমি জানো না, কী উপকার করলে। আমার এই চুলটাও অন্য কারও দান।

এরপর নিজেকে সামলে নিয়ে হিনা মৃদু হেসে বলেন, ‘আসলে তোমার চুলের থেকেও সুন্দর তোমার এই মনটা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X