কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০৮ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:১৪ এএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

মেয়েদের ৬ হলে ভিপি-এজিএস পদে শিবির, জিএসে আম্মার

রাকসু ভবন। ছবি : কালবেলা
রাকসু ভবন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি হলে প্রাথমিক ফলাফলে ভিপি (সহ-সভাপতি) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

তবে জিএস (সাধারণ সম্পাদক) পদে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ষষ্ঠ হল হিসেবে জুলাই-৩৬ হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে মেয়েদের ছয়টি হলের ফলাফল অনানুষ্ঠানিকভাবে শেষ হয়।

মেয়েদের ছয়টি হলের অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৪ হাজার ২৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ২ হাজার ২৯৯ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তবে জিএস পদে ছয়টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।

এ তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট। জিএস পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট। অন্যদিকে এজিএস পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট।

মেয়েদের ছয়টি হলের মধ্যে রয়েছে- মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা ও জুলাই-৩৬ হল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X