বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২৫ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

আইইউটির ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত

আইইউটি ৩৭তম সমাবর্তন মঞ্চে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
আইইউটি ৩৭তম সমাবর্তন মঞ্চে উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) একটি সহযোগী সংস্থা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৭তম সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) গাজীপুরের বোর্ড বাজারে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে আইইউটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নুর উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নবীন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং আইইউটির প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি নৈতিকভাবে দৃঢ় পেশাজীবী তৈরি করছে, যারা মুসলিম উম্মাহ ও মানবতার সেবায় নিয়োজিত।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম স্নাতকদের তাদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে উৎকর্ষতার প্রতি আইইউটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আউটকাম-ভিত্তিক শিক্ষার সফল বাস্তবায়ন এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬-এ-এর অন্তর্ভুক্তির কথা তুলে ধরেন।

ওআইসির মহাসচিব এবং আইইউটির চ্যান্সেলর হিসেইন ব্রাহিম তাহা ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কারিগরি শিক্ষা এবং নীতিগত নেতৃত্বের অগ্রগতিতে আইইউটির অবদানের প্রশংসা করেন এবং অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওআইসির রাষ্ট্রদূত ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল আবদ আল্লাহ আহমদ খোকার। আইইউটি গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আদম বাগুদু জাকারি (বেনিন), মোহামুদ মোহামেদ আবদুল্লে (সোমালিয়া), মাহামাত সালেহ আলজাজুলি (চাদ)। সমাবর্তন অনুষ্ঠানে কূটনীতিক, অনুষদ সদস্য এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৬টি ওআইসি সদস্য রাষ্ট্রের ৫২২ জন স্নাতক ডিগ্রি অর্জন করেন। অসামান্য শিক্ষাগত উৎকর্ষতার জন্য ইউসুফ ইবনে কামাল নিলয়কে ওআইসি স্বর্ণপদক এবং মো. রহিব-বিন-হোসেন, নাবা উদ্দিন, মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, মিসেস রামিশা সালসাবিল, মিসেস মোস্তফা নোসিন নাহার স্মিতা, মিসেস সামিয়া নওশীন এবং সাজিদুর রহমান চৌধুরীকে আইইউটি স্বর্ণপদক প্রদান করা হয়েছে। তাদের অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য এ পদক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X