রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবি উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত, শাটডাউন বহাল

রাবিতে আমরণ অনশন স্থগিত। ছবি : কালবেলা
রাবিতে আমরণ অনশন স্থগিত। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য সালেহ হাসান নকীবের আশ্বাসে অনশন ভেঙেছে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা পাঁচ শিক্ষার্থী। টানা ২৬ ঘণ্টা ধরে অনশন থাকায় অসুস্থ হয়ে পড়েন তারা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য এসে তাদের আশ্বস্ত করেন। তবে অনশন ভাঙলেও শাটডাউন চলবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী খাইরুল ইসলাম অপি বলেন, উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন। তিনি সময় চেয়ে বলেছেন, এটা একটা প্রসেসের ব্যাপার; এখানে টেকনিক্যাল কিছু ইস্যু আছে। উনার অনুরোধে আমরা আজ অনশন ভেঙেছি, তবে আমাদের শাটডাউন চলবে। আমরা কেউ ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করব না।

তিনি বলেন, ভিসি আগামী ২ দিন চট্টগ্রাম থাকবে বলে জানিয়েছেন। তিনি এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। আমরা সে পর্যন্ত শাটডাউন চালিয়ে যাব।

এর আগে, গত রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে এক আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে কোনো রকম আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশনে বসেন। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এমন ঘোষণা দেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের রাইসুল মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X