চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব : মীর হেলাল

হাটহাজারীতে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
হাটহাজারীতে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) হাটহাজারীর উদালিয়া মোহছেনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, আমার বাবা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ আমাদের পরিবার সব সময় হাটহাজারীবাসীর কল্যাণে কাজ করে এসেছে। আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন, কৃষক-শ্রমিকদের কল্যাণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন ও সংস্কার, কৃষকের জন্য ফারমার্স কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ছোট ও মাঝারি শিল্প স্থাপন এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাটহাজারীকে সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ রহমত উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব ও জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X