কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ও প্রযুক্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি-কেমব্রিজের যৌথ সহযোগিতা উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাস্থ্য, শিক্ষা, মানবকল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞানকে সমাজে কার্যকরভাবে প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে দুই বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় গণমানুষের সঙ্গে কাজ করা এবং উদ্ভাবনী সক্ষমতায় ব্র্যাক ইউনিভার্সিটির অভিজ্ঞতা ও কেমব্রিজের গবেষণা উৎকর্ষকে একত্রিত করে বাস্তব সমস্যার টেকসই সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সহযোগিতার মূল লক্ষ্য হলো, আবিষ্কার থেকে বাস্তব প্রয়োগ পর্যন্ত একটি সুশৃঙ্খল প্রক্রিয়া গড়ে তোলা। যেখানে দ্রুত পরীক্ষা, স্বচ্ছভাবে শেখা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে টেকসই ও সম্প্রসারণযোগ্য সমাধান তৈরি করা সম্ভব হবে।

বৈঠকে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফারহাত আনোয়ার, ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ব্র্যাক ইউরোপের গভর্নমেন্ট রিলেশনস ও পলিসি লিড জেমা মে।

অন্যদিকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডেবোরা প্রেন্টিস, পাবলিক হেলথ ও প্রাইমারি কেয়ার বিভাগের প্রধান জন ড্যানেশ এবং সেন্টার ফর রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ড. নাজিয়া হাবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ কোটি টাকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জামায়াত আমিরের

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১০

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১১

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১২

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৩

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৪

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৫

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৬

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৭

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৮

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৯

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

২০
X