সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল মানবতার প্রতীক : আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালিতে আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালিতে আজহারুল ইসলাম মান্নানসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, যুবদল মানবতার প্রতীক। রক্তদান মানে শুধু একজন মানুষের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

তিনি বলেন, আনন্দ র‌্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। আজকের তরুণরা দেখিয়ে দিয়েছে— যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আনন্দ র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজের ভূমিকা রাখা। আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ববোধ থেকে অন্যের পাশে দাঁড়াবে। আজ যুবদল সেই মানবিক নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ আর মানবতার ইতিহাস। এ আনন্দ র‌্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের যুবদের প্রাণের স্পন্দন। যুবদলের জন্ম হয়েছে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে। আমরা সেই ঐতিহ্যের ধারক ও বাহক।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে যে বিপুল উৎসাহে যুবদল রক্তদান কর্মসূচি ও আনন্দ র‌্যালি করেছে তা প্রমাণ করে, এ দেশের তরুণরা এখনো অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে দৃঢ় অবস্থানে আছে।

রক্তদান কর্মসূচি শেষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে র‌্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

রক্তদান কর্মসূচি ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন- সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর ইসলাম সেন্টু।

আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, রাকিব হাসান, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য নোবেল মীর, আলিনুর বেপারী ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, সালে মুসা, আরিফ হোসেন বাবু, হারুন-অর-রশিদ, হাসান বশরী, রিপন বেপারী ও ইয়ামিন মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১২

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৪

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৫

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৬

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৭

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৮

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৯

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X