কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড়ের স্যাটেলাইট ভিউ। প্রতীকী ছবি
ঘূর্ণিঝড়ের স্যাটেলাইট ভিউ। প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোন্থা’। ক্রমেই এগিয়ে আসছে এটি। বর্তমানে উপকূলের খুব কাছে চলে এসেছে। এর প্রভাবে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে ঝুঁকি বাড়ছে। সোমবার থেকে অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবারের মধ্যে ‘তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে ঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থান করছে এবং দ্রুত শক্তি বাড়াচ্ছে।

অন্ধ্রপ্রদেশের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, কাকিনাডা জেলায় উপকূলের কাছের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-৫০ হাজার মানুষ এরই মধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং প্রায় ৩৯ লাখ মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন।

রয়টার্স জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় এলাকায় সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলেপাড়ার মানুষদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। হিমালয়ের দেশ নেপালেও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চলতি মাসে ভারী বৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে নেপালে এরই মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X