স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলে ফরচুন বরিশাল থাকছে কি না, জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

বিপিএলে অংশ নিচ্ছে না ফরচুন বরিশাল। ছবি: সংগৃহীত
বিপিএলে অংশ নিচ্ছে না ফরচুন বরিশাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি হতে সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত আগ্রহ দেখিয়েছে মাত্র দুটি কোম্পানি। কুমিল্লা ফাইটার্স নামে কাগজপত্র জমা দিয়েছে এসএস গ্রুপ। আর ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে রিমার্ক হারল্যান।

রাজশাহী দল নিতে একটি প্রতিষ্ঠান আবেদন করলেও ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকার পে অর্ডার জমা না দেওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল তা গ্রহণ করেনি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করা যাবে।

এদিকে, বিপিএলের পরবর্তী আসরে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্যতম সফল দল ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির মালিক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব হচ্ছে না তাদের।

এর আগেও একই সুরে কথা বলেছিলেন মিজানুর রহমান। ক্রিকবাজের প্রতিবেদন, ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছিলে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। বরিশাল মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।

সেই সময় বরিশালের মালিক বলেছিলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X