স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আফগানদের হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। গ্যালারিতে উপচে পড়া দর্শকরা যেন ক্রিকেট উৎসবেই মেতেছিলেন। কিন্তু আলোকস্বল্পতার কারণে ম্যাচটি যখন ৪ ওভার বাকি থাকতে থেমে যায়, তখনো তাঁদের হাতে ছিল মোবাইলের টর্চলাইট—আলো জ্বেলে যেন জানান দিচ্ছিলেন, এত সহজে ক্রিকেটের আনন্দ থামতে দেবে না উত্তরবঙ্গ।

শেষ পর্যন্ত ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান তোলে আফগান যুবারা। তাঁদের ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার উজাইরউল্লাহ নিয়াজাই। ১৩৭ বলে অপরাজিত ১৪০ রানের ইনিংসে তিনি মারেন ১৬ চার ও ১ ছক্কা। আফগান ইনিংসে একাই দলের অর্ধেকেরও বেশি রান করেন উজাইর।

তবে বাংলাদেশের পেসার ইকবাল হোসেনের দারুণ বোলিংয়ে শেষদিকে রান তুলতে পারেনি সফরকারীরা। ৫৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন ইকবাল, যা তাঁর যুব ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ান কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে ১৩৯ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান তাঁরা। কালাম তুলে নেন যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি—১১ চারে ১১৯ বলে ১০১ রান করে ফিরেন তিনি। অপর প্রান্তে অপরাজিত ছিলেন রিজান ৭৫ রানে।

শেষ ৪ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৫ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু তখনই আলোকস্বল্পতা ম্যাচ থামিয়ে দেয়। খেলা বন্ধ হওয়ার সময় ডিএলএস পদ্ধতিতে এগিয়ে ছিল বাংলাদেশ, ফলে তারাই জয় পায় এবং সিরিজে এগিয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৬৫/৯ (উজাইরউল্লাহ ১৪০*, খালিদ ৩৪; ইকবাল ৫/৫৭)।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৬ ওভারে ২৩১/৪ (কালাম ১০১, রিজান ৭৫*, রিফাত ২৬)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ জয়ী ৫ রানে (ডিএলএস)।

ম্যান অব দ্য ম্যাচ: কালাম সিদ্দিকী (বাংলাদেশ অনূর্ধ্ব–১৯)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X