কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

৩১ দফার লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
৩১ দফার লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গণসংযোগ এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের শহীদ নগর মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় জনগণের হাতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় এবং দলের জনবান্ধব কর্মসূচি সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

এ সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে ৩১ দফার ভিত্তিতে; যেই ৩১ দফা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, এর প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের গুরুত্ব মানুষের কাছে ব্যাখ্যা করছি।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা- যা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা জানি- ১৮ নং ওয়ার্ডে নানাবিধ সমস্যা রয়েছে। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জনগণের পাশে থাকব, তাদের সমস্যা সমাধানে কাজ করব।

তিনি নারায়ণগঞ্জের মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং সমস্যার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, এই সামাজিক ব্যাধিগুলো রোধে যুবসমাজকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব- যেন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলা যায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর খান সেন্টু ও মো. আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন।

এ ছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাজি ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন ও মো. আলমগীর হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X