ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি

বাঁ থেকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ। ছবি : কালবেলা
বাঁ থেকে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এসএম সুইট ও সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ মনোনীত হয়েছেন।

শনিবার (০৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাস মেয়াদে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

৫০ সদস্যের কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গোলাম রব্বানী ও মুখপাত্র হিসেবে রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাদিয়া মাহমুদ মীম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাইন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মিনহাজুর রহমান মাহিম, যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দীন, সংগঠক ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতীম চক্রবর্তী ও সোহান।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন- ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, আরমান হক, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, ইমরান শেখ, কেএম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, রিপন ইসলাম রতন, স্বাধীন, জিম, জোবায়ের বিন লতিফ, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।

মনোনীত সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সব কার্যক্রম চলমান থাকবে। এ কমিটিতে যারা আছেন ও নেই তাদের সবার এবং জুলাইয়ের সব সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।’

আহ্বায়ক এসএম সুইট বলেন, ‘আমাকে মনোনীত করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X