জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ জবিতে ছাত্রদলের মিছিল

পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ। ছবি : কালবেলা
পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের’ প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ভাইয়ের বিরুদ্ধে যে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রিয় ছাত্রনেতাকে বিতর্কিত করার চেষ্টা কখনো সফল হবে না।

আরেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, আমানউল্লাহ আমান ভাইয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে লক্ষ্য করেই অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদলের কোনো নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তার জবাব গণতান্ত্রিক উপায়ে দেওয়া হবে। সত্য ও সংগঠনের শক্তি দিয়ে আমরা সব ধরনের অপপ্রচারের মোকাবিলা করব।

মিছিল শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আমান উল্লাহ আমানের পক্ষে স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X