জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীদের বাস সেবা দিতে চায় শিবির, অনুমতি দেয়নি কমিশন

অপেক্ষারত জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অপেক্ষারত জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রী হল আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর ফলে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেশের ৭টি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫টি বাস সার্ভিস প্রদান করে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এ বাস সেবা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল ছিল। একেকটি বাসে আসনের তুলনায় অধিক শিক্ষার্থী যাত্রা করায় বহু শিক্ষার্থী ক্যাম্পাসে এসে বাসে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে বিভাগীয় শহরগুলোতে অতিরিক্ত বাস সার্ভিস দেওয়ার অনুমতি চেয়ে শাখা শিবিরের পক্ষ থেকে জকসু নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করা হয়। কিন্তু কমিশন ওই আবেদনে কোনো সাড়া দেয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে পারছে না এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করতে বাধ্য হচ্ছে এসব বিবেচনায় আমরা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার জন্য বাস ম্যানেজ করেছি। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বারবার যোগাযোগ করার পরও তারা আমাদের বাস সার্ভিসের অনুমতি দেয়নি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অনুমতি না দেওয়ায় আমরা বাসগুলো দিতে পারছি না। এ অবস্থায় আমরা কী করতে পারি শিক্ষার্থী ভাইবোনদের মতামত কামনা করছি।

এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বাস দেওয়ার জন্য আমরা অনুমতি দেব না। একটি রাজনৈতিক সংগঠন, যারা জকসু নির্বাচনে প্যানেল দিয়েছে তাদের এমন উদ্যোগ আমরা অ্যালাও করতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১০

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১১

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১২

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৩

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৫

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৬

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৭

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৮

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৯

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

২০
X