কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের 

জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ক‌রছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দল। ছবি : কালবেলা
জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ক‌রছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দল। ছবি : কালবেলা

মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতিহা পাঠ ক‌রে‌ছে বাংলা‌দেশি জাতীয়তাবা‌দে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক‌দের সংগঠন সাদা দল।

রোববার (৪ জানুয়ারি) সকা‌লে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা এ কর্মসূ‌চি পালন ক‌রেন। এ সময় দোয়া প‌রিচালনা ক‌রেন ঢা‌বি আরবি বিভাগের অধ্যাপক এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ঢা‌বি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক।

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারওে সঙ্গে খারাপ আচরণ করেনি। ঠিক তেমনি তারেক রহমানের মধ্যেও কোনো ধরনের হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস‌্য স‌চিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রন‌মেন্ট সাই‌ন্সের ডিন অধ‌্যাপক ড. মো. হুমায়ুন ক‌বীর, ফজলুল হক মুস‌লিম হ‌লের প্রাধ‌্যক্ষ অধ‌্যাপক ড. মো. ই‌লিয়াস আল মামুন, স‌লিমুল্লাহ মুস‌লিম হ‌লের প্রাধ‌্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হ‌লের প্রাধ‌্যক্ষ দেবাশীষ পাল, অমর একু‌শে হ‌লের প্রাধ‌্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মুক্তি‌যোদ্ধা জিয়াউর রহমান হ‌লের প্রাধ‌্যক্ষ ড. মো. নাজমূল হো‌সাইন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢা‌বি ক্লা‌বের সভাপ‌তি অধ‌্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ঢা‌বি কলা অনুষ‌দ সাদা দ‌লের আহ্বায়ক অধ‌্যাপক নুরল আ‌মিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রন‌মেন্ট সাই‌ন্স সাদা দলের আহ্বায়ক মো. শ‌ফিউল্ল‌াহ, আইন অনুষদ সাদা দ‌লের আহ্বায়ক অধ‌্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূঁইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ‌্যাপক আ‌নিসুর রহমান, রাষ্ট্র বিভা‌গের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X