ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ৯ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১২ জানুয়ারি বইমেলা শেষ হবে।

শনিবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এ বইমেলা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন ও আদর্শ পাবলিকেশনের প্রকাশক মাহবুবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাগত বক্তব্য দেন। বণিক বার্তার সহকারী সম্পাদক বদরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রকাশনা ও গবেষণা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বই কেনা, বই পড়া, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন সৃষ্টিতেও বইমেলা অবদান রাখতে পারে। বই মানুষের চিন্তার খোরাক জোগায়, বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বই পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এই মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ দেশের ৩৯টি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে সাজানো হয়েছে এই নবম নন-ফিকশন বইমেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X