কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।

ডা. আমেনা বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি হযরত উমর (রা.)-এর উদাহরণ টেনে বলেন, সেই ধরনের আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচন করতে হবে।

ডা. আমেনা বেগম বলেন, বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী ১২ তারিখ আমরা ভোটকেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে।

এ সময় ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি।

একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।

এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১০

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১১

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১২

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৩

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৬

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৮

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৯

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

২০
X