বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় বারের মতো সরস্বতী পূজায় নারী পুরোহিত সমাদৃতা

সমাদৃতা ভৌমিক। ছবি : কালবেলা
সমাদৃতা ভৌমিক। ছবি : কালবেলা

টানা তৃতীয় বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে সরস্বতী পূজায় পৌরহিত্য করেছেন একজন নারী। ২০২৪ সালে তিনি প্রথমবারের মতো দৃষ্টান্ত স্থাপন করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে ইংরেজি বিভাগের পূজার সময় এ ব্যতিক্রমী চিত্র দেখা যায়।

পৌরহিত্য করা শিক্ষার্থী হলেন ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।

এ দিকে নারী পৌরহিত্যের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। সুস্মিতা নামের এক শিক্ষার্থী বলেন, ‘নারী হয়ে পূজায় পৌরহিত্যের বিষয়টি আমরা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি। নারীরা পিছিয়ে থাকবে কেন? বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা এ জায়গাটায় ব্যতিক্রম। বিদ্যার ক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।’

এ বিষয়ে সমাদৃতা ভৌমিক বলেন, এবার নিয়ে তিন বার হলো। আমার বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রসহ শিক্ষকদের ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই সহযোগিতা করেছেন। আর শাস্ত্রীয় ভাবেও কোনো বাধা নেই।

তিনি বলেন, নারীরা পিছিয়ে থাকবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি শুরু করেছি, এভাবে অন্যরাও শুরু করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X